✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নেতৃত্ব ছাড়লেন মুমিনুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-৩১, | ০৮:৪৫:৩০ |

শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার পর মুমিনুল হকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। ব্যক্তিগত পারফরম্যান্সেও ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। সবমিলিয়ে গুঞ্জন উঠেছে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন এ বাঁহাতি ব্যাটার। এবার মুমিনুলও বললেন, নেতৃত্ব ছাড়তে চাই।

এ নিয়ে কথা বলতে মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গিয়েছিলেন মুমিনুল হক। বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের মুমিনুল জানান, তিনি আর অধিনায়কত্ব করতে চান না। বাকি সিদ্ধান্ত বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। মুমিনুল বলেন, ‘দেখেন আমি ভালো করতে পারছি না। আমার মনে হয়, নতুন কাউকে নেতৃত্ব দেয়া বেটার। আমি আপাতত একটা ব্রেক চাই। যাতে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারি।’

মুমিনুল নেতৃত্ব ছেড়ে দিলে কে হবেন তার উত্তরসূরি? শোনা যাচ্ছে, সাকিব আল হাসানকে চায় বোর্ড।

বৃহস্পতিবার বিসিবির কার্যনির্বাহী সভায় মুমিনুলের নেতৃত্ব ছাড়া ও নতুন অধিনায়ক নির্বাচনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর থেকেই মুমিনুল ও বাংলাদেশের বাজে সময় কাটছে টেস্টে। দক্ষিণ আফ্রিকায় ২-০ এবং ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০তে সিরিজ খুইয়েছে টাইগাররা। মুমিনুল নিজের শেষ ১০ ইনিংসে মাত্র দুবার যেতে পেরেছেন ডাবল ফিগারে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ইনিংস ব্যাট করে যথাক্রমে ২, ৯ ও ০ রানে আউট হন। এর আগে দক্ষিণ আফ্রিকায় চার ইনিংসে মুমিনুলের ব্যাট থেকে আসে ০, ২, ৬ ও ৫ রান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..