সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০১, | ০৮:৪৩:৫২ |

ময়মনসিংহে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার (১ জুৃলাই) সকালে ময়মনসিংহ নগরীর গুলকীবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও রৌশন দম্পতির ২৬ বছরের সংসার জীবন ছিলো। বিগত ছয় বছর ধরে রাকিব প্রবাসে থাকেন। বিগত ৩ মাস আগে তাদের মধ্যে পারিবারিক কহলে বিবাহ বিচ্ছেদ হয়।

রৌশন আক্তার বিবাহ বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে নগরীর গোলকীবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ঘটনার দিন সকালে রাকিবুল করিম রাকিব বোরকা পড়ে কাজের মেয়ের পরিচয়ে বাসায় প্রবেশ করেন। বাসায় ঢুকে নিজের সাবেক স্ত্রী রওশন আক্তারকে (৪২) ছুরিকাঘাতে হত্যা করেন। পরবর্তীতে রাকিবুল করিম রাকিব (৫০) নিজেও আত্মহত্যা করেন ।

উল্লেখ্য যে, রৌশন আক্তারের বাড়ি নেত্রকোনা জেলা সদরের রাজুর বাজার এলাকায় এবং রাকিবের বাড়ি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায়। রোশন আক্তারের দুটি মেয়ে রয়েছে বড় মেয়ে ঢাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছেন।

ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

-ময়মনসিংহ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...