✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশে এসেছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৮:১৮:৩৬ |
অভিনয় ছেড়েছেন, ছেড়েছেন দেশ, বদলেছেন বেশও। কালেভদ্রে আসেন দেশে। এবার যেমন এলেন ৫ বছর পর। সহজে কথা বলতে চান না গণমাধ্যমে।
আরও পড়ুন
 
বেশ কয়েকদিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।
 এর আগে শাবানা দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সেসময় তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন।
কিন্তু সে সময় তারা বিফল মনোরথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান।
সম্প্রত৯ই আবার দেশে ফিরেছেন শাবানা। উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে। শাবানার না থাকলে এই বাড়ি খালিই থাকে।
২০২০ সালের আগে শাবানা এসেছিলেন ২০১৭ সালে। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রায়ই দেশে আসা হয় শাবানার।
শাবানার অভিনয়ের শুরুটা সেই ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ ছবিতে। এহতেশাম পরিচালিত সেই ছবিতে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। এরপর বছর পাঁচেক পর নায়িকা হিসেবে তাঁর অভিষেক হয় ‘চকোরী’ ছবিতে, যেটিতে তাঁর নায়ক ছিলেন নাদিম।
দেশান্তরি হওয়ার হিসাবে ২৫ বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী শাবানা। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২৫ বছর ধরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে থাকছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত গত ৫ বছরে আসা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..