✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভালোবাসার ধাক্কাই মানুষকে সামনে এগিয়ে দেয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৮:১৩:৪৬ |
ভালোবাসার ধাক্কাই মানুষকে সামনে এগিয়ে দেয় বলে মন্তব্য করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী পারসা ইভানা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এমনটা জানান তিনি।অভিনেত্রী লিখেন, ‘ধাক্কা খেলেই মানুষ শেখে। জীবনে যাদের চোখ বন্ধ করে ভালোবেসেছেন, তাদের ধাক্কাই আপনাকে সামনে এগিয়ে দেবে।
পৃথিবীতে ভালোবাসা তৈরি হয়েছে মানুষকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলার জন্য।’

এদিকে কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে মাস কয়েকের সফর শেষে দেশে ফিরেছেন ইভানা। সেখানে মায়ের সঙ্গে ছুটি কাঁটাতে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। এছাড়াও অবসর কাটানোর পাশাপাশি দেশটিতে নাচ এবং অভিনয়ের ওপর বিশেষ কোর্স সম্পন্ন করেন তিনি।
সেখানের প্রপার টেকনিক অ্যান্ড ক্যামেরা পারফরমেন্সের জন্য বিখ্যাত ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ অ্যাক্টিং স্কুলে অভিনয়ের কোর্স করেন ইভানা। নাচই তার কাছে ধ্যান-জ্ঞান। ভারত নাট্যমে গোল্ড মেডেলিস্ট ইভানা ২০১৪ সালে সেরা নাচিয়ে প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর অভিনয়ে নাম লেখান।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..