✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফেনীতে ট্রাক-বাস সংঘর্ষ, সুপারভাইজার-হেলপার নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৭:০৮:৫৬ |

ফেনীর হাফিজিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) ও অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। রবিউল পাবনা জেলা সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আহত বাসচালকের নাম রফিক (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো শ্যামলী পরিবহনের একটি বাস। পথিমধ্যে বাসটি ফেনী লালপুল হাফিজিয়া এলাকায় পৌঁছলে সড়কের মধ্যে একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এ সময় শ্যামলী পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হয়। বাসের চালক ও হেলপার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করেন। বাস চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..