সর্বশেষ :
বন্ধু কামাল হোসেনের জানাজায় প্রদীপ সরকার, চোখের জলে শেষ বিদায় কুরুচিকর মন্তব্য: স্ক্রিনশট ফাঁস করে জবাব দিলেন বাঁধন মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, উত্তরসূরি কারা? গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, বায়োস্কোপে আজও বেঁচে আছে গ্রামবাংলা মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন বিশ্বের প্রথম ১০ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার পথে এনভিডিয়া? মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশে ফের বাড়লো স্বর্ণের দাম আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় এনসিপি নেতাসহ গ্রেফতার ২

বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, বিক্রি হবে অ্যালকোহলমুক্ত বিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৫, | ০৬:২৪:১০ |
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম রাষ্ট্র হিসেবে বিবেচিত সৌদি আরব। ১৯৫২ সাল থেকে দেশটিতে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং তা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। এ তথ্য জানিয়েছে নিউ আরব, ডন ও ‘ফ্রান্স-২৪’।
 
 
সম্প্রতি রাজধানী রিয়াদে চালু হয়েছে ‘এ-১২’ নামের একটি নতুন ক্যাফে, যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন কোনো প্রতিষ্ঠান যেখানে বিয়ার ও বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে। তবে, এগুলো সম্পূর্ণ নন-অ্যালকোহলিক। অর্থাৎ, অন্য দেশের মতো এখানে মদ বা অ্যালকোহল বিক্রি করার সুযোগ নেই।
 
 
বহির্বিশ্বে যেসব পানীয় সাধারণত অ্যালকোহলযুক্ত, ঠিক সেই ধরনের পানীয় এই ক্যাফেতে অ্যালকোহল ছাড়া পরিবেশন করা হয়। পরিবেশের দিক থেকেও এটি অন্যান্য দেশের বারের অভিজ্ঞতার সঙ্গে অনেকটাই মিল রাখে। এখানে নারী-পুরুষ একসাথে বসে পানীয় উপভোগের সুযোগও রয়েছে।
 
 
উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে। তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশী কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এর আগে, ২০২৪ সালে অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদে একটি দোকানকে মদ বিক্রির অনুমতি দেয়া হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..