সর্বশেষ :
বন্ধু কামাল হোসেনের জানাজায় প্রদীপ সরকার, চোখের জলে শেষ বিদায় কুরুচিকর মন্তব্য: স্ক্রিনশট ফাঁস করে জবাব দিলেন বাঁধন মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, উত্তরসূরি কারা? গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, বায়োস্কোপে আজও বেঁচে আছে গ্রামবাংলা মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন বিশ্বের প্রথম ১০ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার পথে এনভিডিয়া? মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশে ফের বাড়লো স্বর্ণের দাম আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় এনসিপি নেতাসহ গ্রেফতার ২

মহাকাশে আছি, অক্সিজেন কেনার কথা বলে জাপানি নারীর অর্থ আত্মসাৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৫, | ০৫:৫০:০১ |
আমি নভোচারী, মহাকাশ অভিযানে এসেছি। তবে হামলার শিকার হয়েছি, এখন অক্সিজেন কিনতে হবে- এসব কথা বলে এক জাপানি নারীর থেকে অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ ২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, গত জুলাইয়ে অনলাইনে একজনের সঙ্গে পরিচয় হয় ৮০ বছর ওই নারীর। তিনি জাপানের সর্ব উত্তরের দ্বীপের বাসিন্দা। এই বৃদ্ধার সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এক ব্যক্তি সামাজিকমাধ্যমে পরিচিত হন।
কিছুদিন যাওয়ার পর ওই প্রতারক নারীকে জানায়, সে একজন নভোচারী। বর্তমানে একটি অভিযানে মহাকাশে আছে। কিন্তু হামলার কবলে পড়ে মহাকাশে বিপদে পড়েছে। এখন অক্সিজেন কিনতে তার অর্থ লাগবে। প্রতারক তখন তাকে অর্থ পাঠাতে বলে।
ওই নারী একাই থাকতেন। কয়েকদিন কথা বলার পর ওই ব্যক্তির সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। তিনি একাকিত্ব কাটাতে তার সঙ্গে কথা বলতেন। অর্থ চাওয়ার পর তিনি সরল মনে সেটি প্রতারককে দেন। সরলতার সুযোগ নিয়ে ওই প্রতারক তার কাছ থেকে বাংলাদেশি অর্থে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেয়।
অর্থ নেওয়ার পর বৃদ্ধার সঙ্গে প্রতারক সব যোগাযোগ বন্ধ করে দেয়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “যদি সামাজিক মাধ্যমে কেউ আপনার সঙ্গে পরিচত হয় এবং নগদ অর্থ চায়। তাহলে সম্ভাব্য প্রতারণার ব্যাপারে সতর্ক হোন এবং পুলিশকে অবহিত করুন।”
জাপানের বেশিরভাগ মানুষ বয়স্ক। এ কারণে প্রতারকরা জাপানিদের সঙ্গে প্রতারণার চেষ্টা করে। তাদের টার্গেট থাকে একাকিত্বে ভোগা বয়স্ক মানুষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..