সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে ভারত!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৫, | ০৫:৪৮:৫৫ |
রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক-দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে ভারত বাণিজ্য চুক্তি করবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।
সংবাদমাধ্যম ব্লুমবার্গকে লুটনিক বলেন, “আমি মনে করি, এক বা দুই মাসের মধ্যে, ভারত আলোচনার টেবিলে আসবে, তারা বলবে আমরা ক্ষমা চাই। এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে।”
ভারতকে সতর্কতা দিয়ে তিনি বলেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে তাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।
 
এরআগে গতকাল সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “দেখে মনে হচ্ছে আমরা গভীর অন্ধকার চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করছি।”
তার এ পোস্টের পরই ভারতকে নিয়ে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী। তিনি ভারতের সমালোচনা করে বলেছেন, “এটা শুধুই ভারতের আস্ফালন, কারণ সবচেয়ে বড় ক্লায়েন্টের সঙ্গে লড়াই করাটা ভালো লাগা দেয়। কিন্তু দিন শেষে, নিজেদের ব্যবসার স্বার্থেই তারা আমেরিকার সঙ্গে চুক্তি করবে।”
ভারতের তীব্র সমালোচন করে মার্কিন এ মন্ত্রী বলেন, “ভারত তাদের বাজার খুলবে না, রাশিয়ার তেল কেনা থামাবে না, আর ব্রিকস থেকেও সরবে না। যদি ভারত রাশিয়া আর চীনের মধ্যে মিলবন্ধন হতে চায়, তো তারা হোক। কিন্তু যদি এটি না পারেন তাহলে ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন। নয়তো ৫০ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত হন। তারপর দেখি এই লড়াইটা কতদিন চলে।”
সূত্র: ব্লুমবার্গ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...