✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কাজাখস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৪, | ০৫:২২:৪৯ |
এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী প্লে-অফে কাজাখস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্ব খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়া কাপে শীর্ষ ছয়ে থাকা নিশ্চিত করে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সুযোগ পেয়েছে তারা। এই জয়ে এশিয়া কাপে পঞ্চম হওয়ার সুযোগও পেয়ে গেল বাংলাদেশ দল। শনিবার (৬ সেপ্টেম্বর) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারতের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে ‎প্রথম কোয়ার্টারে ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল।
এরপর ‎দ্বিতীয় কোয়ার্টারে আরও ২ গোল করে বাংলাদেশ। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারও গোলের দেখা পান আশরাফুল। আর ২৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রোমান সরকার।
‎তৃতীয় কোয়ার্টারের ম্যাচের ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধানটাকে ৪-০ করেন রোমান। ১ মিনিট যেতে না যেতেই ব্যবধানটা ৫-০ করেন তৈয়ব আলী। এর ৩ মিনিট পর কাজাখস্তান ১টি গোল শোধ করে। আর কোনো গোল না হলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..