সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১৪:০৩:০০ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, যেন তারা ইরানে আর কোনো বিমান হামলা না চালায়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন ইরানের বিরুদ্ধে ‘নিয়মভঙ্গের জবাবে ব্যাপক হামলার পরিকল্পনা’ ঘোষণা করে, তখনই ট্রাম্প এ বার্তা দিলেন। খবর আল-জাজিরার।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসরাইল, আর বোমা ফেলো না। ফেললে তা বড় ধরনের চুক্তিভঙ্গ হবে। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!’

এর আগে ইসরাইল দাবি করছে, ইরান যুদ্ধবিরতি ভেঙেছে। এর জবাবে নতুন করে ‘তীব্র প্রতিশোধমূলক হামলা’ চালাতে চায় দেশটি। তবে ট্রাম্পের বার্তা স্পষ্ট – আর হামলা হলে তা যুদ্ধবিরতির মারাত্মক লঙ্ঘন বলে বিবেচিত হবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি ইতোমধ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ চাইছে না’ এবং ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয় উসকানি’ হিসেবে দেখবে।

এদিকে যুদ্ধবিরতির পর ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরাইলের অভিযোগ ভিত্তিহীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...