✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ৩৯ বাংলাদেশিকে পুশইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১৩:৩১:৪৩ |

সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী-শিশুসহ ৩৯ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করেছে।

মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।

 

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের সঙ্গে সঙ্গে আটক করে হেফাজতে নেয়। আটককৃতদের সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

একই দিন সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। এদের মধ্যে তিনটি পরিবারসহ নারী, পুরুষ ও শিশুও রয়েছে। ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রামে এবং একজনের বাড়ি পাবনায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এরা সবাই বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..