✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১৩:০৫:১২ |

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জনস্বাস্থ্য প্রকৌশলীসহ দু’জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর বনবিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার গহরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে মাহফুজুর রহমান (৪৭), তিনি গাংনী জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এবং মেহেরপুর শহরের শেখ পাড়ার বাবু মীরের ছেলে ও মেহেরপুর সরকারী কলেজের শিক্ষার্থী মো. আকমল হোসেন (২০)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, মাহফুজুর রহমান মোটরসাইকেল যোগে গাংনী থেকে মেহেরপুরে যাওয়ার পথে বন বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আকমল হোসেনের দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..