✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১২:৫৩:২০ |

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌপথ। নৌপথটির পাটুরিয়া প্রান্তে যমুনা নদীতে তীব্র স্রোত বইছে। পাশাপাশি বড় বড় ঢেউ ও পানির প্রবল পাঁক সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে নৌ দুর্ঘটনা এড়াতে বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই নৌ রুটের পাটুরিয়া ঘাট এলাকায় যমুনা নদীতে বড় বড় ঢেউয়ের পাশাপাশি প্রবল স্রোতের তোড়ে পানির তীব্র পাঁক সৃষ্টি হয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে আজ বিকেল সাড়ে ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি অনুকুলে এলে লঞ্চ সার্ভিস চালু করা হবে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সেখানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ সময় নৌপথ পাড়ি দিতে ঘাটে আসা যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..