✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হিজরি নববর্ষে পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তন করা হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১২:৪০:৪৮ |

হিজরি নববর্ষে পরিবর্তন হবে কাবার গিলাফ। মক্কায় কাবার গিলাফ (কিসওয়া) পরিবর্তনের আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে। এবার কাবার গিলাফ পরিবর্তন হবে ১ মুহাররম ১৪৪৭ হিজরি (বুধবার ২৫ জুন)।

হিজরি নববর্ষের প্রথম দিন এশার নামাজের পর কাবার গিলাফ পরিবর্তন করা হবে।

কাবার গিলাফকে কিসওয়া বলা হয়। প্রতি বছর কাবা শরিফের ওপর থাকা রেশমি কাপড় (গিলাফ) পরিবর্তন করা হয় অত্যন্ত নিখুঁত পরিকল্পনা অনুযায়ী।

শুরু থেকে শেষ পর্যন্ত এই পবিত্র রীতি সম্পন্ন করতে ও প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করতে বহু অভিজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণ প্রয়োজন হয়।

কিসওয়া কী?

কিসওয়া হলো কাবা শরিফকে আবৃত করে রাখা কালো রঙের রেশমি কাপড়। কয়েক মাস ধরে দক্ষ কারিগরদের মাধ্যমে কাবার গিলাফ তৈরি করা হয়।

আগে কাবা গিলাফ পরিবর্তন করা হতো হজের দিন আরাফার হাজিরা যখন আরাফায় ময়দানে অবস্থান করতেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সৌদি কর্তৃপক্ষ সময় পরিবর্তন করে হিজরি বর্ষপঞ্জির প্রথম দিনে স্থানান্তর করেছে।

এই অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘মক্কা লাইভ চ্যানেল’ -এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

কিসওয়ার নকশা ও প্রস্তুতির কাজ পরিচালিত হয় কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর কিসওয়া ম্যানুফ্যাকচারিং-এ, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা এই পবিত্র শিল্পকলায় দক্ষতা অর্জন করে আসছেন।

- দ্য ইসলামিক ইনফরমেশন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..