✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইনজামামকে ছাড়িয়ে গেলেন মুশফিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১২:২২:২৮ |

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক। দেশটির সাবেক এই অধিনায়ক ক্রিকেট ক্যারিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন।

 

বুধবার তারই একটি রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এদিন শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রান করে আউট হন মুশফিক।

এই রান করার মধ্য দিয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

কলম্বো টেস্টের আগে শ্রীলংকার বিপক্ষে মুশফিকের সংগ্রহ ছিল ১৫৫৮ রান। আর মাত্র ২ রান করলেই তিনি পেছনে ফেলতেন পাকিস্তানি কিংবদন্তি ইনজামাম-উল হককে। ইনজামাম শ্রীলংকার বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ১৫৫৯ রান সংগ্রাহক।

বুধবার ৭৫ বল মোকাবেলা করে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করার মধ্য দিয়ে ইনজামামকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান মুশফিকুর রহিম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..