✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০২-০৮, | ১১:২৬:২৯ |আরও তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্য গাজার দেইর-আল বালাহ এলাকার একটি স্থান থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্তরা হলেন এলি শারাবি (৫২), ওর লেভি (৩৪) ও ওহাদ বেন আমি (৫৬)। স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে তাদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস কমিটির সদস্যদের হাতে তুলে দেয়া হয়। বন্দি মুক্তির জন্য হামাস দেইর-আল বালাহ শহরে একটি মঞ্চ তৈরি করে। সেখানে কয়েকশ হামাস যোদ্ধা উপস্থিত ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার সময় বেন আমি ও শারাবিকে ইসরাইলের কিবুৎজ বেরি এলাকা থেকে আটক করা হয়। আর লেভিকে আটক করা হয় নোভা সঙ্গীত উৎসব থেকে।এই তিনজনের বিনিময়ে ইসরাইল তাদের কারাগার থেকে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||