✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সড়ক অবরোধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৮, | ১১:২৫:৪৭ |

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা। এ সময় কমপক্ষে ১৪ জন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আহত হন।

এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে গাজীপুর শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল করছেন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজবাড়ীর মাঠে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়।

এছাড়া ছাত্র জনতা রাজবাড়ী সড়কের বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কটি অবরোধ করেন। এতে ওই সড়কের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যানবাহনগুলো হাসপাতাল সড়ক দিয়ে চলাচল করছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে ছাত্র-জনতা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..