✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ওরস থেকে ফেরার পথে বাসচাপায় মৃত্যু ২ জনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৮, | ১১:১৭:১৯ |

ওরস থেকে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়েছে। এতে চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)।

গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে। আহতরা হলেন – দুর্লভপুর গ্রামের আলী আকবর (৩০) আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুর বলেন, সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করে। পথে সিলেট থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালকসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়ার পথে আলী নূর ও জমির হোসেন মারা যান। বাকিরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শান্তিগঞ্জ থানার এসআই তুষারকান্তি দেব বলেন, খবর পেয়ে সকালে গিয়ে দেখি অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে আছে। ঘটনার পরপর বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ছাড়া আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..