সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানিদের জন্য ভিসা ছাড় প্রত্যাহার, সিন্ধু চুক্তিও বাতিল করলো ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৩, | ১০:৫৬:২২ |

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত। বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে অন্যতম ‘ভিসা ছাড় প্রোগ্রাম’ বাতিল। এছাড়া পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি ভিসা পোগ্রাম বাতিলের ঘোষণা দিয়ে বলেছেন, সার্ক ভিসা ছাড় প্রোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের পূর্বে এ ভিসা দেওয়া হয়েছে ‘সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে’। যেসব পাকিস্তানি এ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দুই দেশের মধ্যের আত্তারি নিরাপত্তা চৌকি এ মুহূর্ত থেকে বন্ধ করে দেওয়া হবে।

এদিকে এর আগে এক বিশেষজ্ঞ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানয়েছিলেন, জম্মু-কাশ্মিরের হামলার ঘটনায় পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে পারে নয়াদিল্লি। দেশটির অভিযোগ, জম্মু-কাশ্মিরে বিদ্রোহীদের সহায়তা করে পাকিস্তান। যদিও এ অভিযোগ সবসময় অস্বীকার করে ইসলামাবাদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...