✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় শোক ড. ইউনূসের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৩, | ১০:৫২:৫৩ |

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ বুধবার এক ‘এক্স’ পোস্টে তিনি এ শোক ও সমবেদনা জানান।

পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ড. ইউনূস বলেন, কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।

গতকাল মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগাঁওয়ে ওই হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়। যাদের অধিকাংশই ছিল অন্য রাজ্য থেকে আসা পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় সফরে সৌদি আরবে থাকলেও হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার ফেরার কথা ছিল বুধবার রাতে।

কাশ্মীরের ঘটনার খবর পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেন নরেন্দ্র মোদিকে। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..