✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

জুলাই বিপ্লবে শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২০, | ১০:৩৫:৪০ |

জুলাই বিপ্লবে শহীদ হওয়া এক ব্যক্তির কলেজপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি পটুয়াখালীর দুমকি উপজেলার। কলেজপড়ুয়া ওই মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামে ঘটনাটি ঘটে।

বুধবার (১৯ মার্চ) বিকালে এ ঘটনায় সাকিব মুন্সি (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সন্ধ্যার দিকে ভুক্তভোগী ওই কলেজছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে সকাল ১১টার দিকে দুমকি থানায় লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রী। বিকাল ৩টার দিকে ওই ছাত্রীর অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..