✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

কাঁকড়া ব্যবসা করতে ঢাকার ট্রেড লাইসেন্স নিয়েছেন ট্রাম্প!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২০, | ১০:৩৩:০১ |

বাংলাদেশে কাঁকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইলন মাস্ক ও মার্ক জুকারবার্গকে রেস্তোরাঁ ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য নিয়েছেন ট্রেড লাইসেন্স।

চাইলেই এমন ভুয়া ই-ট্রেড লাইসেন্স নেওয়া যাচ্ছে সিটি করপোরেশন থেকে। যাচাই বাছাই না থাকার সুযোগে ভুয়া ঠিকানা ও কাগজপত্র দিয়েও ট্রেড লাইসেন্স বের করছেন অনেকে।

সম্প্রতি ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজ করেছে ডিএনসিসি। আর এ সুযোগে ভুয়া তথ্য দিয়ে ট্রেড লাইসেন্স নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে।  যেমন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নাম দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ই-ট্রেড লাইসেন্স বের করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর আফতাবনগরে। আবার বাড়ি ভাড়ার চুক্তিপত্র দেওয়া হয়েছে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার। আবেদনে দেওয়া জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরটিও ভুয়া। পাসপোর্ট ব্যবহার করা হয়েছে একজন চীনা নাগরিকের।

এখানেই শেষ নয়, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও স্টারলিংকের মালিক ইলন মাস্কের নামে রেস্টুরেন্ট ও ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্সের আবেদন করা হয়েছে। ভুয়া কাগজপত্র দাখিল করলেও তাতে অনুমোদন দিয়েছে ডিএনসিসি।

সম্প্রতি স্বয়ংক্রিয় ই-ট্রেড লাইসেন্স সেবা চালু করে ডিএনসিসি। যেখানে একজন নাগরিক নিজেই আবেদন করে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিয়ে ট্রেড লাইসেন্স বের করতে পারছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..