✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কুমিল্লায় বাহারের বাড়ি ভাঙচুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৬, | ১০:০৬:১৩ |

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দেড়টার দিকে কুমিল্লার এই আওয়ামী লীগ নেতার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এর আগে কান্দিরপাড়ের রামঘাটলা এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করতে ভিড় করেন কিছু ছাত্র-জনতা। পরে তারা আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-জনতা জানালা ভেঙে বাহারের বাসভবনে প্রবেশের চেষ্টা করে। পরে তারা বাইরে থেকে কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেন।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনাসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক আছেন।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে বিক্ষোভ করছিলেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..