✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে মুদি দোকান থেকে ১ লাখ ডিম চুরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৫, | ০৯:৪৩:৫৪ |

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি মুদি দোকান থেকে এক লাখেরও বেশি ডিম চুরি হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার মার্কিন ডলার। বুধবার( ৫ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি গ্রিনক্যাসলের পিট অ্যান্ড গেরি’স অর্গানিকসে একটি লরির পেছন দিক থেকে এই চুরির ঘটনা ঘটে।

বার্ড ফ্লুর মহামারির মধ্যে ডিমের দাম বেড়ে যাওয়ায় ডিম আগের চেয়ে ব্যয়বহুল হয়ে উঠেছে। মাকিন ডিম সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াফেল হাউস ইতোমধ্যে তাদের ডিমের দাম বাড়িয়েছে।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, গত এক বছরে ডিমের দাম বেড়েছে ৬৫ শতাংশের বেশি। কৃষি বিভাগ পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে ডিমের ব্যয় প্রায় ২০ শতাংশ বাড়বে। শুধু ডিসেম্বরেই ডিমের দাম বেড়েছে আট শতাংশের বেশি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওয়াফেল হাউস গ্রাহকদের জন্য প্রত্যেকটা ডিমের দাম ৫০ সেন্ট বাড়িয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, ২০২২ সালে বার্ড ফ্লু মহামারি শুরু হয় এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

কৃষি বিভাগের তথ্যে আরও দেখা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে একটি কার্টনের গড় মূল্য ছিল দুই দশমিক ৫১ ডলার এবং এক বছর পর তা চার দশমিক ১৫ ডলারে পৌঁছায়। দাম বৃদ্ধির কারণে অনেক দোকানে খালি তাক দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..