সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় তিনজন গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২১, | ০৯:৪৩:১১ |

রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

রাসেল সরোয়ার বলেন, গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের কেউই এজহারভুক্ত আসামি না।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া তিনজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাঁদের উপস্থিতি দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজন মামলার এজাহারভুক্ত আসামিদের ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে।

এর আগে, রোববার ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...