✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পপির বিরুদ্ধে বোনের জমি দখলের চেষ্টার অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৫, | ০৯:১৭:৫৩ |

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ তুলেছেন তার বোন ফিরোজা পারভীন। সম্প্রতি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় এ অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা।

জিডি সূত্রে জানা যায়, পপি তার স্বামী আদনান উদ্দিন কামালসহ ২০-২৫ জনকে নিয়ে সোমবার দুপুরের দিকে সোনাডাঙ্গার শিববাড়ি এলাকায় পৈতৃক জমি দখলের চেষ্টা করেন। তাদের বাধা দেওয়া হলে ফিরোজাসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

পপির মেজ বোন ফিরোজা বলেন, ‘আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। তিনি ২০০৭ সাল থেকে আমাদের পৈতৃক জমি দখলের চেষ্টা করছেন। বাবা জীবিত থাকা অবস্থায় তার কাছ থেকে জোর করে অনেক কিছু লিখে নিয়েছেন।’

ফিরোজা আরও অভিযোগ করেন, ‘২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি বাবা মারা যাওয়ার পর থেকে তিনি জমি দখলের জন্য আরও মরিয়া হয়ে উঠেছেন। বিভিন্ন সময়ে তিনি ও তার স্বামী আমাদের হয়রানি করছেন। ভুয়া জমির দলিল করা, বিদ্যুৎ-পানির লাইন তাদের নামে করে আনাসহ নানাভাবে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করছেন।’

অভিনেতা জায়েদ খান ও সাজু এই দখল কাজের সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ করেন ফিরোজা। আমাদের সবমিলিয়ে মাত্র ছয় কাঠার মতো জায়গা আছে। এটাও যদি পপি দখল করে নেন, তাহলে আমরা কোথায় যাব?’ প্রশ্ন রাখেন তিনি।

ফিরোজার অভিযোগ, পপি ও তার স্বামী তাদেরকে হত্যার হুমকিও দিয়েছেন।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ফিরোজা পারভীন এসে পপি ও তার স্বামীসহ কয়েকজনের নামে জিডি করেছেন।’

এ বিষয়ে জানতে পপিকে ফোন করা হলেও তিনি ধরেননি। জায়েদ খান এ বিষয়ে কথা বলবেন না বলে জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..