সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নিম্নমানের মাস্ক: চীনা কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৬, | ০৯:৫৭:৩৮ |

মার্কিন ক্রেতাদের কাছে প্রায় পাঁচ লাখ নিম্নমানের এন ৯৫ মাস্ক বিক্রির কারণে চীনের একটি কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করা হয়েছে।এপ্রিলে যুক্তরাষ্ট্রে যখন ব্যাপক সংখ্যক লোক করোনায় আক্রান্ত হচ্ছিলেন তখন গুয়াংডক ভিত্তিক কিং ইয়ার প্যাকেজিং এন্ড প্রিন্টিং নামের কোম্পানিটি এসব মাস্ক বিক্রি করে।

নিউ ইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালতে করা অভিযোগে বলা হয়, ওই কোম্পানি ৪ লাখ ৯৫ হাজার ২শ’ মাস্ক সরবরাহ করে যা তারা এন৯৫ মানের বলে উল্লেখ করেছিল। এছাড়া কোম্পানিটি আরো দাবি করেছিল, এসব মাস্ক ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি এন্ড হেলথ দ্বারা সত্যায়িত। কিন্তু এসব দাবিই ভুয়া বলে মামলায় উল্লেখ করা হয়।

জানা গেছে, মার্কিন ক্রেতারা এসব মাস্কের জন্যে চীনা কোম্পানীকে ১০ লাখেরও বেশি মার্কিন ডলার পরিশোধ করে।

মাস্কের বিষয়টি খতিয়ে দেখছেন এফবিআইয়ের এমন একজন এজেন্ট ডগলাস করনেস্কি। এক বিবৃতিতে এফবিআইয়ের এজেন্ট ডগলাশ করনেস্কি বলেছেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে তাচ্ছিল্যের বিষয়টি মামলার অভিযোগ থেকে উঠে এসেছে।

চীনা কোম্পানীর বিরুদ্ধে চার ধরণের অভিযোগ করা হয়েছে। এর প্রত্যেকটির জন্যে কোম্পানিটিকে সর্বোচ্চ পাঁচ লাখ মার্কিন ডলার জরিমানা গুণতে হবে। এর মানে হলো মাস্ক বিক্রি করে কোম্পানিটি যা আয় করেছিল তার দ্বিগুণ জরিমানা তাদের গুনতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..