✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৭-০১, | ০৯:০৭:৩৩ |শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকাতদের গ্রাম ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১ জুলাই) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমরা যখন আগে নৌকায় করে অনেক দূরে যেতাম, মাঝি বলতো চুপ থাকুন ওই গ্রাম ডাকাতদের গ্রাম। হাসিনার আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম। অনেক আতঙ্ক নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পার হতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই বায়ান্ন, ঊনসত্তরের বিশ্ববিদ্যালয় দেখছি যেখানে বইছে শান্তির সুবাতাস।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার পেটুয়া বাহিনীর কাছে ছাত্রদলের কত নেতাকর্মী গুম, খুন হয়েছেন। তারা নব্বই, আশির দশকে যে ভূমিকা পালন করেছে- সেভাবে তারা চব্বিশের গণঅভ্যুত্থানেও ভূমিকা রেখেছেন।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||