সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সকালের নাশতায় রাখুন এই ৫ খাবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০১, | ০৯:০৫:৪৮ |

সকালের নাস্তা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি সারা দিন আমাদের প্রাণবন্ত ও সুস্থ রাখতে সাহায্য করে। তবে দিনের শুরুটা কী খেয়ে শুরু করছেন, সেটি জানা অত্যন্ত জরুরি। দিনের প্রথম খাবারের ওপর নির্ভর করে বাকি সময় কীভাবে, কেমন কাটবে। এ জন্য সকাল বেলায় স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার খাওয়ার কথা বলা হয়। কিন্তু অনেকেরই অভ্যাস, দিনের শুরুতে চা কিংবা কফি পান করেন।আমার আশেপাশের সেরা রেস্টুরেন্ট

স্বাস্থ্য সচেতন হিসেবে ওজন বা সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইলে সকালের খাবার নিয়ে ভাবার সময় হয়েছে আপনার। তাই সকালে ভারী ও স্বাস্থ্যকর খাবার খাওয়া ভালো। আর কোন খাবারগুলো আপনার জন্য উপযুক্ত, তা নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। তাহলে সেসব জেনে নেয়া যাক।

ডিম: এটি প্রোটিনসমৃদ্ধ খাবার। যা প্রতিদিন সকালে একটি করে খেতে পারেন। এ ক্ষেত্রে সেদ্ধ ডিম খাওয়া ভালো। এতে শরীরে শক্তি সরবরাহ হবে এবং একাধিক পুষ্টি পাবে।

গ্রিক ইয়োগার্ট: হজম স্বাস্থ্য ভালো রাখতে গ্রিক ইয়োগার্টের তুলনা হয় না। প্রোবায়োটিক সমৃদ্ধ এই খাবার আপনার হজমের জন্য জরুরি। সকাল বেলা গ্রিক ইয়োগার্ট খেতে পারেন। এতে প্রোটিন রয়েছে। আবার ক্যালসিয়াম, ভিটামিন বি এবং ফাইবার উপাদান রয়েছে।

ওটমিল: ওটসের মধ্যে বিটা-গ্লুকান রয়েছে, যা কোলেস্টেরল কমাতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। একাধিক রোগের ঝুঁকিও হ্রাস করে। তাই সকালে ফল ও দই দিয়ে ওটস খাওয়ার কথা বলা হয়। অনেকে অবশ্য সকালের হালকা নাশতায় অন্যান্যা উপায়েও ওটস খেয়ে থাকেন।

চিয়া সিডস: সকাল বেলা খালি পেটে চিয়া সিডস ভেজানো পানি পান করতে পারেন। আবার চিয়া সিডসের পুডিংও খেতে পারেন। এই বীজে প্রোটিন, ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা আপনার হজমে সহায়তা, পেটের গণ্ডগোল থেকে মুক্তি, রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে।

বিভিন্ন ধরনের ফল: সকালের নাশতায় পাকা পেঁপে ও বেরিজাতীয় ফলমূলও খেতে পারেন। পেট ভরার জন্য কলা রাখতে পারেন তালিকায়। এ ধরনের ফলে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে। যা শারীরিক প্রদাহ হ্রাস করে এবং অন্ত্র ও ত্বকের স্বাস্থ্য ভালো করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...