সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভেদ ভুলে সবাই ট্রাম্পের পেছনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-১৭, | ০৮:৩১:২৯ |

মঙ্গলবার রাতে রিপাবলিকান পার্টির কনভেশনের চিত্র দেখে প্রথমে ট্রাম্প বিরোধীরা ভ্যাবাচ্যাকা খেয়ে বসতে পারেন। সারাবছর দলের যেসব নেতা ট্রাম্পের বিরুদ্ধে গান গেয়েছেন তারাই এখন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীর প্রশংসা করছেন। শুধু তা-ই নয়, বিভেদ ভুলে তারা এখন ট্রাম্পের পক্ষে একযোগে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

সাবেক প্রতিপক্ষ নিকি হ্যালি, রন ডিসান্টিস এবং বিবেক রামাস্বামী মঙ্গলবার রাতে ট্রাম্পের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন।

বছরের শুরুতে ট্রাম্পের জন্য সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জ তৈরি করেছিলেন জাতিসংঘের প্রাক্তন রাষ্ট্রদূত হ্যালি। সেই হ্যালি বলেছেন, ‘আমি একটি জিনিস শুরুতেই পুরোপুরি পরিষ্কার করব: ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার দৃঢ় সমর্থন রয়েছে।…আমাদের জাতির স্বার্থে আমাদের ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকতে হবে।’

হ্যালি যখন তার সমর্থন ঘোষণা করেন, ট্রাম্প তখন দাঁড়িয়েছিলেন এবং হাততালি দিয়েছিলেন।

প্রাইমারিতে তৃতীয় স্থান অর্জনকারী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস তার বক্তব্যে সবাইকে ট্রাম্পের পিছনে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা তাকে হতাশ করতে পারি না এবং আমরা আমেরিকাকে হতাশ করতে পারি না।’

দলের প্রতিনিধিরা সবাইক একবাক্যে বিভাজন দূর করার কথা বলেছেন।

জর্জিয়ার প্রতিনিধি প্যাম লাইটসি বলেছেন, দিন শেষে আমরা সবাই রিপাবলিকান।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...