✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বকেয়া পরিশোধের আশ্বাসে কুড়িলে সড়ক অবরোধ প্রত্যাহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৩, | ০৮:১২:৪০ |

রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টের শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে সড়ক অবরোধ উঠিয়ে নেওয়ায় বুধবার দুপুর পৌনে ৪টা থেকে কুড়িল-এয়ারপোর্টে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বেলা ১১টার পর সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।এতে ওই এলাকার উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তাদের দাবি ছিল— অবিলম্বে বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটের যানবাহন সব আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিক ও গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..