✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বলিউডে আসার আগে কী কাজ করতেন শ্রদ্ধা?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৩, | ০৮:০৯:৩২ |

বলিউডে আসার আগে এক সময় কফি ও স্যান্ডউইচ বানিয়ে নিজের হাতখরচ চালাতেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি চাকরি খোঁজার একটি অ্যাপে নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোক্তার পাশাপাশি এই কাজগুলোর কথাও উল্লেখ করেছেন তিনি।

শ্রদ্ধা জানিয়েছেন, বিদেশে পড়াশোনার সময় তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি করেছিলেন। সেখানে ওয়েটারের দায়িত্বে থেকে কফি বানানো থেকে শুরু করে স্যান্ডউইচসহ নানা ধরনের খাবার প্রস্তুত করতেন।

 

অভিনেত্রীর কথায়, ২০০৫ সালে বস্টনে পড়াশোনার সময় ওই সংস্থায় কাজ করতাম। তখন যাদের কফি বানিয়ে খাইয়েছি, তাদের সকলের কাছেই ক্ষমা চাইছি।

তবে তিনি দাবি করেছেন, কফি যতই খারাপ হোক না কেন, স্যান্ডউইচ বানানো শিখে নিয়েছিলেন বেশ ভালোই।

এখন তিনি বলিউডের অন্যতম সফল নায়িকা। প্রায় ১৩ বছরের পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেছেন শ্রদ্ধা কাপুর। অল্প বয়সে সিনেমায় নাম লেখানোর প্রচলিত ধারা না মেনে, আগে বিদেশে উচ্চশিক্ষা শেষ করেই দেশে ফিরে অভিনয়জগতে প্রবেশ করেছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..