সর্বশেষ :
জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির লজ্জাবতী কাঁকড়া ১৬ বছর পর একই দিনে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী পিএসজির বিপক্ষে সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৪৪৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৩, | ০৮:০৭:১৪ |

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৪৪৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুইজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩৫ ও অপরজনের বয়স ৫৫।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯৮ জন, বরিশাল বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতে বছরে এখন পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৭ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ হাজার ৯৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..