✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শ্রাবন্তীর বোল্ড লুক, নিজের মতো খুশি থাকার শিক্ষা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০২, | ০৬:৩৪:১৬ |

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি সামাজিক মাধ্যমে হাজির হয়েছেন নতুন ও বোল্ড লুকে। আসন্ন পূজার মরশুমে মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘দেবী চৌধুরানী’, এবং সিনেমার প্রচারণার ব্যস্ততার মাঝেও শ্রাবন্তী ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে।

সোমবার দুপুরে অভিনেত্রী বেশ কিছু ছবি শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে দেখা যায়, হালকা গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাক এবং খোলা চুলের সঙ্গে বোল্ড মেকআপ তার স্টাইলকে আরও আকর্ষণীয় করেছে। ছবিতে শ্রাবন্তী ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন—কখনো টেবিলের পাশে দাঁড়িয়ে হাতে শ্যাম্পেনের গ্লাস, কখনো বাতাসে উড়ছে খোলা চুল।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম রহস্য।’ ভক্তরা এই পোস্টে মন্তব্য করে তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। অনেকে লিখেছেন, ‘শ্রাবন্তীর হাসি আর স্টাইলই দিনকে রঙিন করে তোলে’।

 

এটি নতুন নয়, শ্রাবন্তী নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিভিন্ন লুকে হাজির হন। দিন কয়েক আগে তিনি গোলাপি রঙের লেহেঙ্গা পরে ভক্তদের মন জয় করেছিলেন। এবার বোল্ড লুক এবং আত্মবিশ্বাসী বার্তা যোগ করেছে নতুন মাত্রা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..