✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আড়ং-এর সেলসম্যান অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত ফারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০২, | ০৬:৩২:৪৯ |
বর্তমান সময়ে পছন্দের তারকাকে কাছে পেলেই সেলফি তোলার জন্য ছুটে যান ভক্তরা। তবে এক্ষেত্রে এক ব্যতিক্রম ভক্তের দেখা পেলেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন।
অনেক বছর পর এক ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন তিনি। ব্যতিক্রমী সেই অভিজ্ঞতার কথা সোমবার (১ আগস্ট) রাতে ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, অনেক বছর পর আজ আমি আড়ং-এর এক সেলসম্যান ভাইকে অটোগ্রাফ দিলাম। এই যুগে কেউ আর অটোগ্রাফ চায় না, সবাই শুধু সেলফি তোলে। কিন্তু উনি আলাদা, ভিন্নরকম। খুব সুন্দর করে হেসে জিজ্ঞেস করলেন “আপু, ব্যাচেলর পয়েন্টে আর কাজ করবেন না??” তারপর বললেন “আপনি আসলে খুব ভালো মানুষ…” আহা! কী অপার মায়া… এই মায়াগুলোর জন্যই তো বেঁচে আছি।
 
শপিং শেষে ফেরার পথে খুব ক্ষুধা লেগেছিল। দেখি, একটা দোকান বন্ধ হয়ে গেছে। আমি বললাম “ভাই, এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসলাম…” আমাকে দেখে উনি হাসিমুখে দোকান খুলে দিলেন। বললেন “আপু, কী খাবেন বলুন?” আহা! এ জীবনে আর কী লাগে?
নিজের অনুভূতি প্রকাশ করে ফারিয়া আরও লিখেছেন, এই ছোট ছোট ভালোবাসা আর মায়াগুলোই আমার কাছে আকাশসম। জীবনে আমি অনেক কিছু হতে পারিনি, খুব বড় নায়িকা বা বড় অভিনেত্রী হতে পারিনি। কিন্তু মানুষের এই ভালোবাসা আমার কাছে আশীর্বাদ। আজ আমি যা হতে পেরেছি, তা-ই আমাকে ভরিয়ে দিয়েছে কৃতজ্ঞতায়।
প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..