সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চোট নয়, ভিন্ন কারণে ব্রাজিল দলে সুযোগ পাননি নেইমার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৬:১৭:২৬ |
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য গত ২৫ আগস্ট ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে ফেরার জোর গুঞ্জন থাকলেও জায়গা পাননি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। কারণ হিসেবে তিনি সে সময় নেইমারের চোটের কথা জানিয়েছিলেন।
 
দল ঘোষণার আগে নতুন করে চোটে পড়ার খবর সামনে আসায় নেইমারের বাদ পড়া নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি মন্তব্য এবার বিতর্ক উসকে দিয়েছে। বর্তমানে সান্তোসে খেলা এ ফরোয়ার্ড জানিয়েছেন, চোটের জন্য বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দল থেকে বাদ পড়েননি তিনি।
এর আগে নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছে। আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কেমন এবং কী করতে পারে। তাকে আমরা যেভাবে জাতীয় দলকে সাহায্য করতে দেখে এসেছি, সে জন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।’
এদিকে গতকাল (১ সেপ্টেম্বর) ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলার পর ভিন্ন কথা বলেছেন নেইমার। গোলশূন্য ড্রয়ের পর তিনি বলেন, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, এর প্রমাণ হলো আজ আমি খেলেছি। তবে হ্যাঁ, গত ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না। তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।’
ব্রাজিল দলে নিজের সুযোগ না পাওয়া নিয়ে নেইমার বলেন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।’
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৫ সেপ্টেম্বর চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলতে যাবে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ে আনচেলত্তির দল বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..