সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৬:১৪:৪৯ |
গাজা থেকে সব মানুষকে সরিয়ে অন্তত ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। রোববার (৩১ আগস্ট) এ খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতের কারণে ইসরায়েলের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের অধীনে একটি ট্রাস্টি প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে। পরিকল্পনা অনুযায়ী, গাজাকে পর্যটনকেন্দ্র ও হাইটেক শিল্পনগরীতে রূপ দেওয়া হবে।
৩৮ পাতার একটি প্রস্তাবনায় বলা হয়েছে, গাজার প্রায় ২০ লাখ মানুষকে অন্তত সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে। কেউ চাইলে অন্য দেশে ‘স্বেচ্ছায়’ যেতে পারবেন, অথবা পুনর্গঠনের সময় গাজার ভেতরে বিশেষ নিরাপদ এলাকায় থাকতে হবে।
গাজার জমির মালিকদের ডিজিটাল টোকেন দেওয়া হবে। এর বিনিময়ে তারা অন্য দেশে নতুন জীবন শুরু করতে পারবেন বা ভবিষ্যতে গাজায় নির্মিত ছয় থেকে আটটি ‘স্মার্ট সিটিতে’ একটি ফ্ল্যাট পাবেন।
প্রস্তাবিত সংস্থার নাম রাখা হয়েছে ‘গাজা রিকনস্টিটিউশন, ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ট্রাস্ট’ বা গ্রেট ট্রাস্ট। এটি তৈরি করেছেন সেই একই ইসরায়েলিরা, যারা এর আগে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গড়ে তুলেছিলেন।
তবে ওই সংস্থার বিরুদ্ধে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন সমালোচনা করেছে। জাতিসংঘ জানিয়েছে, জুলাই পর্যন্ত খাবারের সন্ধানে গাজায় ১ হাজারেরও বেশি মানুষ ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন, যাদের প্রায় তিন-চতুর্থাংশ নিহত হয়েছেন জিএইচএফ বিতরণকেন্দ্রের আশেপাশে।
এদিকে, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এর আগে ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, গাজাকে খালি করে সেখানে সমুদ্রতীরবর্তী সুন্দর শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ প্রস্তাবকে স্বাগত জানালেও, ইউরোপীয় ও আরব দেশগুলো কড়া সমালোচনা করেছে।
গত সপ্তাহে যুদ্ধ-পরবর্তী গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্প বৈঠক করেছেন। তবে হোয়াইট হাউজ বৈঠকের কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...