সর্বশেষ :
সংসদে প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু টিকে থাকার লড়াই পাকিস্তানের, ইংল্যান্ড চায় সেমিফাইনাল নিশ্চিত করতে এপস্টেইন কাণ্ড : যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৩৯ লাখ গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল সাদা পোশাকে ‘কালো দাগ’ পড়া সেই ভেন্যুতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের বাদ দিলে প্রতিবাদে নামবে ইংলিশরা, দাবি মঈন আলির নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ ভারতের

ভোটকেন্দ্রের নীতিমালা সংশোধন করেছে ইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৫:৫৮:৩২ |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালা সংশোধনে কমছে বুথের সংখ্যা।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহের সই করা সংশোধিত নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে। 
সংশোধনী নীতিমালায় বলা হয়েছে, আগের নিয়ম অনুযায়ী ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং ৫০০ জন পুরুষ ভোটার ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণের বিধান ছিল। নতুন সংশোধনী অনুযায়ী, সাধারণভাবে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং ৬০০ জন পুরুষ ভোটার ও ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এ নিয়ে সাংবাদিকদের বলেছেন, প্রতিটি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা পুনর্নির্ধারণ করার মাধ্যমে কমিশন ইতোমধ্যে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় করেছে। আগে পুরুষদের জন্য একটি বুথে ভোটার সংখ্যা ছিল ৫০০ এবং নারীদের জন্য ৪০০। এখন তা যথাক্রমে ৬০০ ও ৫০০ করা হয়েছে। এর ফলে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হচ্ছে। এতে প্রায় দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনও কমছে।
তিনি বলেন, শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে এত বড় অঙ্কের ব্যয় সাশ্রয় হচ্ছে। ভবিষ্যতেও প্রতিটি ধাপে এই মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...