✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান, নিহতের সংখ্যা বেড়ে ৫০০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৫:২৩:৪২ |
আফগানিস্তানের পূর্বাঞ্চলে সোমবার শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০০ জন মারা গেছে ও আরো এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তানের (আরটিএ) বরাত দিয়ে জানিয়েছে রয়্টার্স।
 
তবে কাবুলের তালেবান নেতৃত্বাধীন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম এলাকায় পৌঁছানোর কাজ এখনো চলমান থাকায় সরকারি হিসেবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় রবিবার রাত ১২টার (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টা) দিকে পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে আঘাত হানে।
আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, ‘ভূমিকম্পটি দূরবর্তী পার্বত্য অঞ্চলে আঘাত হানায় মানবিক ক্ষয়ক্ষতি ও অবকাঠামোর ক্ষতির সঠিক তথ্য পেতে কিছুটা সময় লাগবে। আমরা উদ্ধার অভিযান শুরু করেছি এবং শত শত মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার জন্য পাঠানো হয়েছে।’
পূর্ব আফগানিস্তানের দুর্গম পার্বত্য এলাকা ভূমিধসপ্রবণ হওয়ায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা আরো কঠিন হয়ে পড়েছে। এই ভূমিকম্পটি বিশেষভাবে ভয়াবহ ছিল, কারণ এটি মাত্র ৫ মাইল (৮ কিলোমিটার) গভীরতায় সংঘটিত হয়। ফলে মাঝারি মাত্রার হলেও এর ধ্বংসক্ষমতা ছিল অত্যন্ত বেশি।
এর আগে ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে প্রায় ১,০০০ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছিল। আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকা, কারণ দেশটি ভারত ও ইউরেশীয় প্লেটের মিলনস্থলের ওপর অবস্থিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..