সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ শিক্ষার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-১৬, | ০৫:০২:৪৮ |

রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত একটি নির্মাণ টিম সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লেবার সেমিস্টারে যোগ দিয়েছে। ‘রসাটম কোর ইউনিভার্সিটি’ হিসেবে পরিচিত এসব বিশ্ববিদ্যালয়কে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম।

রসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই মাসব্যাপী লেবার সেমিস্টারে শিক্ষার্থীরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেবে। এ সময় নির্মাণ ও স্থাপন কাজে দক্ষতা অর্জন ছাড়াও ক্যাটালগ তৈরি, ডিজাইন ও ওয়ার্কিং ডকুমেন্টেশন রক্ষণ, বিভিন্ন ইকুইপমেন্ট ও সামগ্রীর পরিদর্শন প্রক্রিয়া এবং আরপিএস ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিটে স্থাপিত হচ্ছে রুশ ভিভিইআর ১২০০ রিয়‍্যাক্টর। প্রকল্পটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। রিয়‍্যাক্টরগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে সক্ষম। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর স্বাক্ষরিত জেনারেল কন্ট্রাক্টের অধীনে রসাটমের প্রকৌশল শাখা প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে।

চলতি বছর রসাটম প্রকৌশল শাখার চারটি প্রকল্পে ১৫০ জন রুশ শিক্ষার্থী লেবার সেমিস্টারে কাজ করবে। ২০১৪ সালে রসাটম এবং রুশ স্টুডেন্ট টিমগুলোর মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...