✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশের ছবিতে ঋতুপর্ণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-০৮, | ০৪:০৩:৩৭ |

গত শতাব্দীর নব্বইয়ের দশকে ‘স্বামী কেন আসামী’তে অভিনয় করে বাংলাদেশ জয় করেছিলেন পশ্চিমবঙ্গের ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর বাংলাদেশের প্রায় দুই ডজন ছবিতে দেখা গেছে তাঁকে। সর্বশেষ অনন্য মামুনের ‘স্পর্শ’তে অভিনয় করেছেন, মুক্তির অপেক্ষায় আছে ছবিটি।

এরই মধ্যে জানা গেল, বাংলাদেশের রাশিদ পলাশের ‘তরী’ ছবিতে যুক্ত হয়েছেন ‘প্রাক্তন’ অভিনেত্রী।

ছবিতে তিনি অভিনয় করবেন চলচ্চিত্রের জুনিয়র শিল্পীর চরিত্রে। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেবেন ঋতু, জানিয়েছেন রাশিদ পলাশ।

এই নির্মাতা বলেন, ‘আমরা ছবিটির প্রথম লটের শুটিং শেষ করেছি। এখন শেষ লটের প্রস্তুতি নিচ্ছি।

ঋতুদির বিষয়টি এখনই জানাতে চাইনি। তবে প্রডাকশন থেকে খবরটি ছড়িয়ে গেছে। এটা আর অস্বীকার করার কিছু নেই। তবে ছবির আরো কিছু চমক আছে।
সেগুলো আপাতত গোপনই থাক।’

পশ্চিমবঙ্গ থেকে ঋতুও এক বার্তায় ছবিটিতে অভিনয়ের কথা জানিয়েছেন। ‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। এ বছরই শুটিং-ডাবিং সম্পন্ন করে ছবিটি মুক্তি দেওয়ার কথা জানালেন পরিচালক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..