সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টাকে আটকানো গেছে: অমর্ত্য সেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-০৮, | ০৩:৫৯:৪৮ |

ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফল নিয়ে দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মত ছিল, ভারতের নাগরিকরা বিজেপির হিন্দুরাষ্ট্রের আদর্শকে প্রত্যাখ্যান করেছেন। এবার তিনি মন্তব্য করলেন, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টা থেকে কিছুটা আটকানো গিয়েছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়ঃ শনিবার বোলপুরে অনুষ্ঠিত প্রতীচী ট্রাস্টের ‘কেন স্কুলে যাই: সহযোগিতার সহজ পাঠ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়েছিলেন ট্রাস্টের চেয়ারম্যান অমর্ত্য সেন। আলোচনায় ছিলেন অধ্যাপক জঁ দ্রেজ। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা ওই আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে এক পর্যায়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গও উঠে আসলে তিনি বলেন, ‘‘স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল! ভারতকে কীভাবে হিন্দুরাষ্ট্র করা যায় সেই আলোচনা হত। কিন্তু, আমাদের জানা দরকার, হিন্দু-মুসলমানের মধ্যে পার্থক্য বাচ্চাদের মধ্যে একেবারেই নেই। তাই দেশে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টা থেকে আটকানো গেল।’’

ফৈজাবাদ কেন্দ্রের ফলাফলের প্রসঙ্গ টেনে এনেও বিজেপিকে খোঁচা দিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘‘ওরা এটা মানতে পারল না যে, যেখানে বড় মন্দির তৈরি হল, সেখানে এক জন সেকুলার (ধর্মনিরপেক্ষ) দলের প্রার্থী, হিন্দুরাষ্ট্র গড়ার প্রার্থীকে হারিয়ে দিয়েছেন।’’ এরপরই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ বলেন, ‘‘দেখুন, ভারত একেবারেই ধর্মনিরপেক্ষ দেশ নয়। তবে বহু ধর্মের দেশ তো বটেই।’’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...