✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সম্মাননা পেলেন অপু বিশ্বাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৩:৪৯:৫৯ |
চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫-এ সম্মাননা পান তিনি।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মডেল এবং বিনোদন জগতের অভিনয় অভিনয়শিল্পীরা।
বাংলাদেশ মেইল২৪.নিউজ এর সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মো. জাহেরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেইল২৪.নিউজ এর প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন এবং প্রধান আলোচক ছিলেন এখন টেলিভিশনের গবেষক মেজবাহ য়াযাদ।

দিনব্যাপী আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, প্রতিনিধিদের সম্মেলন ও গুণিজন সংবর্ধনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ মেইল২৪.নিউজের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন অপু বিশ্বাস।
প্রসঙ্গত, মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন সামিরা ইসলাম রুনা, জান্নাতুল অনন্য অপ্সরা ও শরীফ সিরাজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..