সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

একটা মানুষ চিনি, যে জানে ক্ষমা কাকে বলে, ক্ষমা কিভাবে করে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-২০, | ১০:৩৮:০৭ |

গতকাল রাতের আগ পর্যন্ত, সত্যি এমন আল্লাহ ওয়ালা লোক আমি দেখিনি। এই ভদ্রলোকের মা গেলো মাসের ৭ তারিখে প্রেসক্লাবের সামনে বাস চাপায় মারা যান।

তারপর সেই বাস মালিক, চালকের নামে মামলা হয় শাহবাগ থানায়, কিন্তু তিনি তা তুলে নেন। তার দাবি, মামলা, বিচারে মা তো ফেরত আসবে না।

এইখানেই শেষ না। মাফ করে দেন দোষীদের। তারপর থেকে অল্প বেতনের লোকটা প্রায় প্রতি রাতেই কিছু না কিছু নিয়ে বের হয়ে এতিম মানুষদের সাহায্য করেন। তিনি মনে করেন এই সাহায্যই তার মাকে ওপারে সুখে রাখবে।

আরও পড়ুন

তার কথা নিলাম। আমাকে তার নম্বর দিলনা, আমারটা নিলোনা। প্রশ্ন করল না কখন দেখাবে স্টোরি, কতক্ষন দেখাবে। কিছুনা। ইন্টারভিউ শেষ হলো। উনি চলে গেলেন।

গত রাতের আগ পর্যন্ত এমন মানুষ আমি আগে দেখিনি যে কিনা নিজের মার খুনিকে যিনি ক্ষমা করতে পারেন। কতো না বিশাল তার হৃদয়!

আমি যত বার লোকটার কথা মনে করি, ততো বার আমার চোখে এমনি পানি আসে, মনের মধ্যে কেমন যেনো করে, ভালো লাগে এমন একটা মানুষ তো চিনি, যে জানে ক্ষমা কাকে বলে, ক্ষমা কিভাবে করে।

আল্লাহ তার মাকে বেহেশত দিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..