✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চোর যখন নীতিকথা বলে তখন খুব অসহায় লাগে: নাবিলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৩:৪৭:৫২ |
অনেক শোবিজ তারকা সোশ্যাল মিডিয়ায় খুব সরব থাকলেও জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা তেমনটা নন। তিনি প্রতিদিন কিছু না কিছু পোস্ট করেন না।
গুরুত্বপূর্ণ কোন ঘটনা কিংবা কাজের ছবিই তিনি ফেসবুকে দেন। কখনো কখনো মনের চলমান অনুভূতিকে প্রকাশ করেন লেখার মাধ্যমে।
আজ তেমনি একটি স্ট্যাটাস দিয়েছেন চলমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তিনি লিখেছেন, ‘যে চোর সে যখন নীতিকথা বলে, আর তার ভণ্ডামিতে মগজ ধোলাই হওয়া মানুষগুলো যখন মারহাবা মারহাবা করে তখন নিজেকে খুব অসহায় লাগে। কারণ, তার ভণ্ডামির কথা কেউ জানাতে পারছে না। সমাজের এক অদ্ভুত শেকলে আমরা বাঁধা আর আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে সেই সকল চোর আর সৃজনশীল ভন্ড একের পর এক তার ভণ্ডামি চালিয়ে যায়…..’।
এদিকে, নাবিলা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘আকা’ হইচইতে মুক্তি পেয়েছে গত সপ্তাহে। ভিকি জাহেদ পরিচালিত সিরিজটিতে নাবিলার বিপরীতে আছেন আফরান নিশো।
এই সিরিজে মেঘা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন নাবিলা। এই সিরিজে নিজের অভিনয়ে নতুনত্ব আনতে নাবিলা তার কথা বলার ধরনে পরিবর্তন এনেছেন। যা অনেকেই নোটিশ করেছেন এবং প্রশংসাও করেছেন।
থ্রিলার ধাচের এই সিরিজটিতে উঠে এসেছে একজন রকস্টার হতে চাওয়া তরুণের টিকে থাকার গল্প।
‘আকা’র মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হতে যাচ্ছে নাবিলার। হইচই-এর একদম প্রথম দিকের একটা কনটেন্টে তাকে কিছুক্ষণ দেখা গেলেও এই সিরিজে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ব্যাপারে নাবিলা বলেন, ‘আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি দর্শক শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..