✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জন্মদিনে গৃহকর্মীর কাছ থেকে সেরা উপহার পেলেন সাফা কবির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৩:৪৭:০৩ |
শোবিজাঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির। গেল ২৯ আগস্ট ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনে কাছের মানুষদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।
তবে জন্মদিনে সেরা উপহারটা পেয়েছেন গৃহকর্মী সানজিদার কাছ থেকে। তার শুভেচ্ছাবার্তা হৃদয় ছুঁয়ে গেছে অভিনেত্রীর।
সাফা কবিরকে জন্মদিনে ফুল আর হাতে লেখা একটি নোট উপহার দিয়েছেন সানজিদা। সেই নোটে প্রিয় ম্যাডামের সম্পর্কে সুন্দর কিছু কথা লিখেছেন তিনি, রঙের ছোঁয়ায় প্রকাশ করেছেন নিজের ভালোবাসা।
 
উপহার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাফা কবির। সাথে প্রকাশ করেন সানজিদার দেওয়া সেই নোটের ছবি ও ফুল।
স্ট্যাটাসে সাফা লিখেছেন- এই সুন্দর নোটটি এসেছে আমার হেল্পিং হ্যান্ড (গৃহকর্মী) সানজিদার কাছ থেকে। সে আমাকে এই ফুলটি দিয়েছে, একটি কাগজ নিয়েছে আর তাতে আমার সম্পর্কে কিছু সুন্দর কথা লিখেছে- রঙের মাধ্যমে প্রকাশ করেছে তার ভালোবাসা। যখন আমি এটি দেখলাম, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।
সাফা কবিরও মনে করেন, এটি এখন পর্যন্ত তার প্রাপ্ত সেরা উপহার। তার কথায়, ‘আমি ভীষণ খুশি হয়েছি যে, কেউ আমার প্রতি এভাবে অনুভব করে। আমি সত্যিই এটি ভালোবাসি এবং নিজেকে ধন্য মনে করছি। এটি আমার পাওয়া জন্মদিনের অন্যতম সেরা উপহার।’
সাফা কবিরের পোস্ট ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে করেছেন, এই ঘটনা প্রমাণ করে মানুষের আসল ভালোবাসা আসে নিঃস্বার্থ সম্পর্ক থেকেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..