সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সেন্ট মার্টিনে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-০৬, | ০৩:৪৪:৩৩ |

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে মংডু ছেড়ে পালানোর সময় সেখানকার একটি ইঞ্জিনচালিত নৌকা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে এসে ভিড়েছে। নৌকাটিতে ৩৩ জন লোক ছিল। তাদের ৩১ জন মংডু এলাকার রোহিঙ্গা, একজন মিয়ানমারের সেনা সদস্য এবং অন্যজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য।

শুক্রবার ভোরে মিয়ানমারের নৌকাটি সেন্ট মার্টিন দ্বীপে ভিড়লে দায়িত্বরত বিজিবি নিজেদের হেফাজতে রাখে।

পরে গতকাল বিকেল পৌনে ৫টার দিকে একই নৌকায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ৩৩ জন মিয়ানমারের নাগরিকসহ একটি ইঞ্জিনচালিত নৌকা সেন্ট মার্টিনে ভিড়েছে। সেখানে তাদের বিজিবির হেফাজতে রেখে বিকেলের দিকে মিয়ানমারের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোহিঙ্গাদের ওই নৌকাটি সেন্ট মার্টিনে ভেড়ে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।

সেন্ট মার্টিন দ্বীপে দায়িত্বরত বিজিবির সুবেদার সানোয়ার হোসেন জানান, মিয়ানমারের ৩৩ জন নাগরিকসহ একটি বড় ইঞ্জিনচালিত নৌকা গতকাল শুক্রবার ভোরের দিকে দ্বীপের চরে ভিড়েছে। নৌকাটিতে ১০ জন রোহিঙ্গা পুরুষ, ১০ জন নারী, ১১ জন শিশু এবং দুজন মিয়ানমার বিজিপি ও সেনা সদস্য ছিল। তাদের বিজিবি হেফাজতে রেখে বিকেল পৌনে ৫টার দিকে মিয়ানমারের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে।

সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, রোহিঙ্গাদের নৌকাটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে শুক্রবার ভোরে সেন্ট মার্টিনে ভেড়ে।

পরে বিকেলে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...