সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাস: কেনিয়ায় হাত ধোয়ার মেশিন বানালো ৯ বছরের বাচ্চা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৩, | ১৫:০৮:১১ |

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাঠ দিয়ে হাত ধোয়ার মেশিন উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দেয়া কেনিয়ার নয় বছরের স্টিফেন ওয়ামুকতা ‘প্রেসিডেনশিয়াল পদক’ এ ভূষিত হয়েছে।

পুরস্কার পেয়ে আনন্দিত জানিয়ে স্টিফেন বলেছে, ‘আমার এখন দুটি হাত ধোয়ার মেশিন আছে। আমি আরো বেশি বানাতে চাই।’

করোনা প্রতিরোধে টিভির অনুষ্ঠান দেখে তার মাথায় এটা এসেছিল। পশ্চিম কেনিয়ার যে গ্রামে তারা থাকে সেখানে অবশ্য এখনো করোনা আক্রান্ত কোন রোগী শণাক্ত হয়নি। যদিও কেনিয়ায় ৭০ জন মারা গেছে এবং দুই হাজারের বেশি শণাক্ত হয়েছে।

কিন্তু স্টিফেনের বাবা জেমস ওয়ামুকতা চিন্তিত এই ভেবে যে করোনা যে কোন সময় তাদের গ্রামেও চলে আসতে পারে। ‘আমি জানালা বানানোর জন্য কিছু কাঠের টুকরো বাড়িতে এনেছিলাম। কিন্তু বাইরে কাজ সেড়ে একদিন পর ফিরে দেখি স্টিফেন হাত ধোয়ার মেশিন বানিয়ে বসে আছে’, জেমস বলছিলেন।

‘চিন্তাটা ওর। আমি শুধু মেশিনটি বাঁধতে সাহায্য করেছি৷ আমি ওকে নিয়ে খুব গর্বিত। নতুন কিছু শেখার প্রতি ও সবসময়ই বেজায় উৎসুক’, জেমস যোগ করেন।

সোমবার দেশপ্রেমের জন্য দেয়া প্রেসিডেনশিয়াল পদক ‘ওযালান্ডো’ মোট ৬৮ জন কেনিয়ানকে প্রদান করা হয়েছে যাদের মধ্যে স্টিফেনও একজন।

স্টিফেন বলেছে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। জানতে পেরে তাদের কাউন্টির গভর্নর তাকে বৃত্তি পাইয়ে দেবেন বলে কথা দিয়েছেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..