সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলেনস্কির অভিযোগ, খাদ্যশস্য রফতানি আটকে দিয়েছে রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-২৩, | ২০:১৭:০৬ |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, তাদের ২২ মিলিয়ন টন খাবার রফতানি আটকে দিয়েছে রাশিয়া। পর্তুগীজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদেরকে জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনকে তার বন্দরগুলোকে অবরোধমুক্ত করতে সহায়তা না করলে জ্বালানি সংকটের পর খাদ্য সংকট দেখা দেবে।

চলমান সংকট নিরসনে সামরিক সমাধান একটি উপায় হতে পারে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইউক্রেনের সৈন্যদের বিনিময়ে রুশ সৈন্যদের মুক্তি দিতে সম্মত তারা।

তবে ক্রিমিয়ার এক বিচ্ছিন্নতাবাদী নেতা জানিয়েছেন, মারিউপোল স্টিল প্লান্ট থেকে আড়াই হাজার ইউক্রেন সৈন্য বন্দি হয়েছে। এর মধ্যে ৭৮ জন নারী। তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে, পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেছেন, ইউক্রেনকেই তার ভবিষ্যত নির্ধারণ করতে হবে। তিনি ইউক্রেনিয়ানদের তার দেশের অতিথি বলেও মন্তব্য করেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন পোলিশ প্রেসিডেন্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...