সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২০ হাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১৪:০৯:৩১ |

এইচএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে সারাদেশে অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৬ জন এইচএসসি, ২৪ জন আলিম এবং ১৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের ।

আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির একথা জানান।

আজ শুরু হওয়া এইচএসসির নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৩২ হাজার ৭৯০ জন। ১ হাজার ৬০০ টি কেন্দ্রের মধ্যে পাওয়া ১ হাজার ৫৯৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী এদিনের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ।

অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৬ জনের ১ জন রাজশাহী, ১ জন বরিশাল, ৩ জন কুমিল্লা এবং ১ জন ময়মনসিংহ বোর্ডের ।

এইচএসসির ১ম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩২৬ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৬৭, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৪২৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২৩০ , বরিশাল বোর্ডে ১ হাজার ২৯, সিলেট বোর্ডে ৮২৪, দিনাজপুর বোর্ডে ১ হাজার ২৯১ , ময়মনসিংহ বোর্ডে ৮৮০ ও যশোর বোর্ডে ১ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী।

মাদরাসা বোর্ডে আলিমের প্রথম দিন কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৪৫৯টি কেন্দ্রে ৮৪ হাজার ৩১৭ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ১২১ জন এবং অনুপস্থিত ছিল ৪ হাজার ১৯৬ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৮ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ৭৩৩টি কেন্দ্রে ৯৮ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৭ হাজার ৮৭৪ জন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ৫০ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ০৬ শতাংশ।

-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...